গলাচিপায় ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ে গণসচেতনতামূলক মাঠ মহড়া | আপন নিউজ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বরিশালে কলাপাড়ার নারী শিক্ষার্থী অনিতাকে হ/ত্যা কলাপাড়ায় গোপনে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা আমতলীতে মিজান পরিবহনে ডা’কা’তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা
গলাচিপায় ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ে গণসচেতনতামূলক মাঠ মহড়া

গলাচিপায় ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ে গণসচেতনতামূলক মাঠ মহড়া

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ে গণসচেতনতামূলক এক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুন) বিকাল ৪টায় উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের বিপিসি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ে গণসচেতনতামূলক এই মাঠ মহড়ার আয়োজন করা হয়।




মহড়া অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (সিপিপি) বরিশাল মো. শাহাবুদ্দিন মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, গলাচিপা সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাদি, গলাচিপা উপজেলা টিম লিডার (সিপিপি) আবু হেনা মো. শোয়েব, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা সদর ইউনিয়নের টিম লিডার (সিপিপি) মো. দেলোয়ার হোসাইন প্রমুখ। “দুর্যোগে প্রস্তুতি সারাণ, আনবে টেকসই উন্নয়ন” এমন শ্লোগানে শুরু হওয়া অনুষ্ঠানে ঘূর্ণিঝড়ের সময় আতঙ্কিত না হয়ে ঘূর্ণিঝড় পরবর্তী করণীয় বিষয়ের উপর মহড়া করা হয়। মহড়া অনুষ্ঠান শেষে সেরা অভিনেতা-অভিনেত্রীকে পুরষ্কৃত করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিটের টিম লিডার ও ডেপুটি টিম লিডারসহ সিপিপির শতাধিক স্বেচ্চাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!