ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার সাংবাদিক তানু’র জামিন | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার সাংবাদিক তানু’র জামিন

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার সাংবাদিক তানু’র জামিন

অনলাইন ডেস্ক।। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের খাবার পরিবেশনে অনিয়মের বিভিন্ন সংবাদ করায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার সাংবাদিক তানভীর হাসান তানুর জামিন দিয়েছেন আদালত।

রোববার বিকাল ৩টার দিকে হাসপাতাল থেকে সাংবাদিক তানুকে ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন।



এ সময় মামলার তদন্ত কর্মকর্তা এসআই ডালিম কুমার রায় সাংবাদিক তানভীর হাসান তানুর ৫ দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে তার জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় আদালত তার জামিন মঞ্জুর করেন।

তানুর আইনজীবী অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী বলেন. গ্রেফতার হওয়া সাংবাদিক তানভীর হাসান তানুকে পুলিশ আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চাইলেও আদালত নামঞ্জুর করেন। একই সঙ্গে ওই সাংবাদিক করোনায় আক্রান্ত থাকায় আদালত তা আমলে নিয়ে জামিন দেন।

এর আগে শনিবার রাত ৮ টার দিকে সদর থানা চত্বর থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সাংবাদিক তানভীর হাসান তানুকে গ্রেফতার করে পুলিশ।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ বাদী হয়ে সাংবাদিক তানভীর হাসান তানু, আব্দুল লতিফ লিটু ও রহিম শুভকে আসামি করে মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ৫ জুলাই, ৬ জুলাই ও ৭ জুলাই বিভিন্ন গণমাধ্যমে করোনা রোগীর খাবার সরবরাহ নিয়ে ‘মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, জনরোষ সৃষ্টিকারী মানহানিকর’ সংবাদ প্রকাশ করা হয়।

সাংবাদিক তানুকে গ্রেফতারের খবরের সঙ্গে সঙ্গে তার মুক্তির দাবিতে এবং মিথ্যা মামলার প্রত্যাহার চেয়ে প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন সাংবাদিকরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!