গলাচিপায় আ’লীগের কমিটির প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
গলাচিপায় আ’লীগের কমিটির প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

গলাচিপায় আ’লীগের কমিটির প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপা উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে বিএনপি, জামায়াত, শিবির ও রাজাকারের সন্তানদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে।



মঙ্গলবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধাগণ, মুজিব আদর্শে বিশ্বাসী ও ত্যাগী আওয়ামী লীগ সমর্থকগণ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এক সংবাদ সম্মেলন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন ও সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মু. নুরুল ইসলাম ধলা।

বীর মুক্তিযোদ্ধা মু. নুরুল ইসলাম ধলা মানববন্ধন ও সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলেন, গলাচিপা উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির মধ্যে কতিপয় বিএনপি, জামায়াত, রাজাকার এবং যুদ্ধাপরাধী সন্তানদের নাম রয়েছে। যা দেখে মুক্তিযোদ্ধাগণ ও ত্যাগী নেতাকর্মীগণ ক্ষুব্ধ এবং বিস্মিত হয়েছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ কমিটি গঠনের ক্ষেত্রে যে নির্দেশনা দিয়েছেন তা উপেক্ষা করে ওই সমস্ত কতিপয় বিতর্কিত ব্যক্তিকে উপজেলা আওয়ামী লীগের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সে বিষয়ে আওয়ামী লীগ সমর্থিত পরিবার ও মুক্তিযোদ্ধাগণ জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে বিতর্কিত লোকদেরকে নবগঠিত কমিটি থেকে অবিলম্বে অব্যাহতি দিয়ে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, ত্যাগী ও যোগ্য লোকদের নাম অন্তর্ভুক্ত করার জন্য আপনাদের মাধ্যমে কেন্দ্রীয় কমিটি, জেলা নেতৃবৃন্দ ও উপজেলা নেতৃবৃন্দের প্রতি জোর দাবি জানাচ্ছি।
এ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মো. ফোরকান করিম, বীর মুক্তিযোদ্ধা কালিপদ কর্মকার প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!