রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে; নিহত-২

কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে; নিহত-২

আপন নিউজ ডেস্ক।। পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শরীপবাড়ি এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে।

এ ঘটনায় নিহত হয়েছেন যাত্রী ইমরুল কবির ও চালক মাহবুব হোসেন। আহত হয়েছেন ইমরুলের মা লাইজু বেগম।



বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুর দেড়টায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শরীপবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পূর্ব লোন্দা গ্রামে ঈদুল আজহা উপলক্ষে ইমরুল তার বাবা রেজাউল করিম ও মা লাইজুর সঙ্গে মঙ্গলবার দাদাবাড়িতে আসেন।

বৃহস্পতিবার বিকেলে আবার ফিরছিলেন বরিশালে। শুক্রবার থেকে শাটডাউন, তাই ছিল ঢাকায় ফেরার তাড়া। তবে পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় মাইক্রোবাসটি।

নিহত ইমরুলের ঢাকার উত্তরা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র।

ইমরুল ঢাকার উত্তরা এলাকার ৬ নম্বর সেক্টরের একটি বেসুরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করত। ঈদ শেষে বরিশাল থেকে তাদের ঢাকায় যাওয়ার কথা ছিল।

নিহত চালক মাহবুব হোসেনের বাড়ি কলাপাড়া উপজেলার মহিপুরে।

পটুয়াখালী ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. হেলাল উদ্দিন জানান, কলাপাড়া উপজেলা থেকে বরিশাল যাওয়ার পথে শরিফ বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় একটি অ্যাম্বুলেন্সকে সাইড দিতে গিয়ে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী পুকুরে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। মরদেহ লাশ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!