গলাচিপায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ঘরে আগুন, ৬ লাখ টাকার ক্ষতি | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
গলাচিপায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ঘরে আগুন, ৬ লাখ টাকার ক্ষতি

গলাচিপায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ঘরে আগুন, ৬ লাখ টাকার ক্ষতি

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন লেগে মো. শাহ আলম সাহা (৬০) নামের এক আওয়ামী লীগ নেতার ঘর পুড়ে ভষ্মীভূত হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের পূর্ব পক্ষিয়া গ্রামে।

এসময় আগুন নেভাতে গিয়ে ৪ জন আহত হয়। আহতরা হলেন, মো. ফোরকান হাওলাদার (৫৫), আবুল হোসেন (৪২), শান্ত (২৫) ও কহিনুর বেগম (৩৫)।

এলাকাবাসী জানান, গলাচিপা ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি শাহ আলম হাওলাদার সাহার ঘরে আগুন লাগার সময় তার স্ত্রী শাহানারা বেগম (৫৫) ওই ঘরটিতে অবস্থান করছিলেন। ঘরের দোতালা থেকে বিদ্যুতের শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হওয়ার সাথে সাথেই সম্পূর্ণ ঘরটিতে আগুন ছড়িয়ে পড়ে। ঘরে থাকা স্ত্রী শাহানারা বেগমের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে এবং সাহা হাওলাদারের ভাই ইউপি সদস্য মো. মহসিন তাৎক্ষনিক বিদ্যুৎ অফিসে জানালে কর্তৃপক্ষ বিদ্যুতের লাইন বন্ধ করে দেয় এবং স্থানীয় লোকজনদের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে ঘরে থাকা সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা জানান, ঘরটিতে থাকা টিভি, ফ্রিজ, ধান, চাউল, ডাল, নগদ ১০ হাজার টাকা ও অন্যান্য আসবাব পত্র পুড়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়।

ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাদি জানান, ঘরটি পুড়ে সাহা হাওলাদারের কমপক্ষে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার জানান, বিষয়টি আমি জেনেছি, ক্ষতিগ্রস্থ পরিবারটিকে সহায়তা করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!