করোনায় সাত মাসের অন্তঃসত্ত্বা ঝালকাঠী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মৃত্যু | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
করোনায় সাত মাসের অন্তঃসত্ত্বা ঝালকাঠী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মৃত্যু

করোনায় সাত মাসের অন্তঃসত্ত্বা ঝালকাঠী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মৃত্যু

অনলাইন ডেস্ক।। করোনায় আক্রান্ত হয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা ঝালকাঠী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তার (২৯) মারা গেলেন।

বুধবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।




মৃত্যু সানিয়া আক্তার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হোগলাকান্দা গ্রামের আব্দুর রশিদের মেয়ে এবং ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচএম ইমরানুর রহমানের স্ত্রী।

ঝালকাঠি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হিসাবরক্ষণ কর্মকর্তা আরিফুর রহমান খান বলেন, ‘করোনা উপসর্গ দেখা দিলে গত ১২ জুলাই ঝালকাঠি সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন সানিয়া আক্তার। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে ১৪ জুলাই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালের পরিচালক পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যার পর হঠাৎ করে রক্তে অক্সিজেনের পরিমাণ কমতে থাকায় সানিয়া আক্তারের শ্বাসকষ্ট দেখা দেয়। সঙ্গে সঙ্গে হাই ফ্লো ন্যাজল ক্যানোলা মেশিনের মাধ্যমে তাকে অক্সিজেন সরবরাহ করা হয়। সকালে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!