রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় কঠোর লকডাউনে তৎপর প্রশাসন ও সেনাবাহিনী

গলাচিপায় কঠোর লকডাউনে তৎপর প্রশাসন ও সেনাবাহিনী

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপায় কঠোর লকডাউনে করোনা প্রতিরোধে তৎপর উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী। অন্যান্য দিনের মত কঠোর লকডাউন বাস্তবায়নে ৬ষ্ঠ দিন বুধবার (২৮ জুলাই) বেলা ১০টার পর উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যৌথ ভাবে মহড়া দিয়েছেন।

শহরের প্রধান সড়কগুলিতে যৌথভাবে মহড়া দেয়া হয়েছে। এবারের বিধি নিষেধ গতবারের চেয়ে কঠোর বলে জানানো হয়েছে। বেলা ১০টার পর থেকে দুপুর পর্যন্ত পৌর শহরের বিভিন্ন স্থানে আইন শৃংখলা বাহিনী সদস্যরা অভিযান চালায়।

অভিযানকালে শহরে রিক্সা, মোটরসাইকেল ও গাড়ী থামিয়ে যাত্রীদের পরিচয় এবং রাস্তায় বের হওয়ার কারণ জিজ্ঞাসা করা হয়। যেসব মানুষ জরুরী সেবার সঙ্গে সম্পৃক্ত বা চিকিৎসা সেবা নিতে বের হয়েছে শুধুমাত্র তাদের চেকপোস্ট অতিক্রম করার অনুমতি দেয়া হয়। অপরদিকে যারা কোন কারণ দর্শাতে পারেনি কেন বের হয়েছেন, তাদেরকে ঘরে ফিরে যেতে বলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার বলেন, লকডাউন বাস্তবায়নে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম করোনা প্রতিরোধে সকলকে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ জানান। লকডাউন কার্যকর করার জন্য লেবুখালী শেখ হাসিনা সেনানিবাসের সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. শাহজাহান ৪২ ফিল্ড রেজিঃ আর্টি নের্তৃত্বে ১৬ সদস্যের একটি টহল টিম গলাচিপায় প্রদর্শন করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!