বঙ্গোপসাগরে ট্রলার ডুবি; ১১ জেলে উদ্ধার | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
বঙ্গোপসাগরে ট্রলার ডুবি; ১১ জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি; ১১ জেলে উদ্ধার

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপা থেকে জেলেরা গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে এতে ১১ জেলেকে উদ্ধার করা হয়েছে।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ১১ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। সোমবার (২৬ জুলাই) সকাল ৭টায় এ ট্রলারটি ডুবে যায়। বৃহস্পতিবার (২৯ জুলাই) ট্রলার মালিক মো. মজিবুর রহমান মৃধা বিষয়টি নিশ্চিত করেন।




সোমবার (২৬ জুলাই) গভীর বঙ্গোপসাগরে মাছ ধরারত অবস্থায় এ ঘটনা ঘটে।

ট্রলার মালিক ও ট্রলারের মাঝি মো. মজিবুর রহমান মৃধা বলেন, আমরা ১১জন জেলে ট্রলারটি নিয়ে সাগরে ৯নম্বর বয়ার দক্ষিন পাশে শিবচরে মাছ ধরছিলাম। এমন সময় হঠাৎ ঝড়ে ঢেউয়ের তোড়ে ট্রলার ডুবে যায়। ৪ ঘণ্টা পর পার্শ্ববর্তী আরেকটি মাছ ধরার ট্রলারের জেলেরা আমাদেরকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। তিনি আরো বলেন, গভীর সমুদ্রে ৬৫ দিনের মৎস্য অবরোধ শেষে মাছ ধরতে গিয়ে আমার ট্রলার, ৮শত মন জাল, বয়া, হাড়ি পাতিল, টর্চ লাইট, মোবাইল, ৬৫ পিচ বরফ, ৬শত পুলিসহ আমার প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। আমি এখন পথে বসে গেলাম। যাদের কাছ থেকে ঋণ নিয়েছি তাদের ঋণের টাকা কিভাবে দিব ভেবে পাচ্ছি না।

গলাচিপা সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাদি বলেন, আসলেই মজিবুর মাঝি অসহায় ও হত দরিদ্র জেলে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুল নবী বলেন, আমরা ঘটনাটি শুনে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সরকারিভাবে জেলেদের জন্য কোন বরাদ্দ আসলে মজিবুর রহমান মৃধাকে দেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!