রাঙ্গাবালীতে মাঠেই প্রাণ গেল ফুটবল খেলোয়াড়ের | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
গোল্ডেন ব্যাচ ২০০১, কলাপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন কলাপাড়ায় ২৫ খাল লোনা পানিতে ভরেছে, স্লুইসগেট সংকটে কৃষকের দুর্ভোগ কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার
রাঙ্গাবালীতে মাঠেই প্রাণ গেল ফুটবল খেলোয়াড়ের

রাঙ্গাবালীতে মাঠেই প্রাণ গেল ফুটবল খেলোয়াড়ের

সঞ্জিব দাস, গলাচিপা।। রাঙ্গাবালীতে ফুটবল খেলাকালীন মাঠেই নাঈম হোসেন (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে মৌডুবি ইউনিয়নের বাইলাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

নিহত নাঈম ওই ইউনিয়নের বাইলাবুনিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে এবং মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।




স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় কিশোর-তরুণদের সঙ্গে শুক্রবার দুপুর সাড়ে ১১টায় বাইলাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গোলকিপার হিসেবে নাঈম ফুটবল খেলতে নামে। খেলা চলাকালীন দৌড়াদৌড়ি করার সময় নাঈম হঠাৎ মাঠের মধ্যে পড়ে যায়। সেখান থেকে উঠে দ্বিতীয়বার দৌড় দিলে আবারও পড়ে গিয়ে অচেতন হয়। পরে স্থানীয় চিকিৎসক ডেকে আনলে নাঈমকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নাঈম বাবা-মায়ের একমাত্র সন্তান। তার মৃত্যুতে পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে নাঈমের গ্রামে।নাঈমের খালাতো ভাই নূর আহম্মেদ বলেন, এর আগেও বিভিন্ন সময় সে এরকম অজ্ঞান (অচেতন) হতো।

মৌডুবি ইউপির ৮ নং ওয়ার্ড সদস্য আবুল কালাম আজাদ বলেন, বল খেলতে গিয়ে দুইবার মাঠে পড়ে গিয়েছিল নাঈম। শেষবার পড়ে গিয়ে আর উঠতে পারেনি। ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করে। ধারণা করা হচ্ছে, হয়তো সে স্ট্রোক করে মারা গেছে।

রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, আমরা এখনো এ ধরনের কোনো খবর পাইনি। খোঁজ নিয়ে দেখছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!