গলাচিপায় লকডাউনে তৎপর উপজেলা প্রশাসন | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

প্রধান সংবাদ
গোল্ডেন ব্যাচ ২০০১, কলাপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন কলাপাড়ায় ২৫ খাল লোনা পানিতে ভরেছে, স্লুইসগেট সংকটে কৃষকের দুর্ভোগ কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার
গলাচিপায় লকডাউনে তৎপর উপজেলা প্রশাসন

গলাচিপায় লকডাউনে তৎপর উপজেলা প্রশাসন

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপায় প্রশাসনের ব্যাপক নজরদারির মাধ্যমে কঠোর লকডাউনের নবম দিন অতিবাহিত হয়েছে। করোনা বিস্তার রোধে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউনের নবম দিনে পৌর শহরসহ উপজেলার সর্বত্র প্রশাসনের ব্যাপক নজরদারিতে রয়েছে।




শনিবার (৩১ জুলাই) সকালে পৌর শহর ঘুরে দেখা গেছে, জনসাধারনকে সরকার ঘোষিত ৭দিনের কঠোর লকডাউন মানতে উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর সদস্যদের বিভিন্ন স্থানে টহল দিতে দেখা গেছে। উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টায়রত আছে উপজেলা প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, সরকারি নির্দেশ অমান্য করলে ভ্রাম্যমান আদালত নিয়মিত পরিচালনা অব্যহত থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, কঠোর লকডাউন মানতে উপজেলা প্রশাসন ও আইশৃংঙ্খলা বাহিনী জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!