শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় স্বামী-স্ত্রীকে হাতকড়া পরিয়ে অমানুষিক নির্যাতনের অভিযোগ

কলাপাড়ায় স্বামী-স্ত্রীকে হাতকড়া পরিয়ে অমানুষিক নির্যাতনের অভিযোগ

আপন নিউজ রিপোর্ট।। কলাপাড়ায় খালে জাল পাতার অপরাধে মো. জকির হাওলাদার (৪২) ও তার স্ত্রী রাহিমা বেগম (৩৫) কে হাতকড়া পরিয়ে অমানুষিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৪ আগষ্ট) দুপুর ১ টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

আহত মো. জকির হাওলাদার জানান, বাড়ি পিছনে ছোট খালে জাল পেতে কিছু মাছ ধরে বিক্রি করে জীবন যাপন করে আসছি। এঘটনার দিন দুপুরে লালুয়া নৌ পুলিশ ফাঁড়ি’র এ এস আই মামুনের নেতৃত্বে ৪ জন ফাঁড়ির পুলিশ জালসহ আমাদের হাতকড়া পরিয়ে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। পর লালুয়া নৌ পুলিশ ফাঁড়ি’র পুলিশদের ৭ হাজার টাকা দিয়ে এসে কলাপাড়া হাসপাতালে ভর্তি হয় তারা।

লালুয়া নৌ পুলিশ ফাঁড়ির এ এস আই মামুন বলেন, ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল ইসলামের অভিযানে ছিলাম মারধর করা হয়নি।




লালুয়া নৌ পুলিশ ফাঁড়ি’র ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, খাল থেকে ২/১ টি জাল উদ্ধার করে পুড়িয়ে ফেলেছে। তবে কোন ধরনের মারধর কিংবা কোন লেনদেন হয়নি।

কলাপাড়া হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ অনুপ কুমার সরকার বলেন, জাকিরের শরীরের ফুলা ও জখমের চিহ্ন রয়েছে।
দুইজনকে হাসপাতালে ভর্তি করে দিয়েছি।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ ধরনের কোন অভিযোগ থানায় আসেনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!