শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

গলাচিপায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

মোঃ নাসির উদ্দিন, গলাচিপা।। গলাচিপায় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।




বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলামের নেতৃত্বে এসআই তারেক মাহমুদ ও এএসআই সুমনসহ পুলিশের একটি টিম উপজেলার ডাকুয়া ইউনিয়নের আটখালী গ্রামের রবিউল হাওলাদারের অটো গ্রেজের পূর্ব পাশের্পাকা রাস্তার উপর থেকে ট্রাভেল ব্যাগ ও শপিং ব্যাগের মাধ্যমে বহন করা এক কেজি ৬০০ গ্রাম গাজাসহ নান্নু মিয়া (৪৭) ও মো. আব্বাস চৌকিদারকে (২২) আটক করেছে।

আটককৃতরা পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর গ্রামের ইদ্রিস চৌকিদারের ছেলে নান্নু মিয়া ও আশরাফ আলী চৌকিদারের ছেলে আব্বাস চৌকিদার।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, গাঁজাসহ গ্রেফতারকৃত নান্নু ও আব্বাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!