গলাচিপায় গরু চোর রেজাউল বিশ্বাস গ্রেফতার | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল
গলাচিপায় গরু চোর রেজাউল বিশ্বাস গ্রেফতার

গলাচিপায় গরু চোর রেজাউল বিশ্বাস গ্রেফতার

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপায় রেজাউল বিশ্বাস (৩৫) নামে এক গরু চোরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে পৌরসভার খেয়াঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়। রেজাউল বিশ্বাস উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগীর বলইবুনিয়া গ্রামের ছয়জদ্দিন বিশ্বাসের ছেলে।

এ ঘটনায় ওই দিন রাতেই রেজাউলসহ অজ্ঞাত ৪/৫ জনের নামে থানায় মামলা হয়েছে।




গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, গত মে মাসে উপজেলার সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রাম থেকে এক ব্যক্তির ৩টি গরু চুরি হয়। তার মধ্যে একটি গরু ওই ব্যক্তি গত ২৭ জুলাই রেজাউলের বাড়িতে শনাক্ত করে। শনাক্তের পরই সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয় যে রেজাউল গরু চোর। এ সময় রেজাউলকে বাড়ি পাওয়া যায়নি। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে পুলিশ পৌরসভার খেয়াঘাট থেকে রেজাউলকে গ্রেফতার করে। ওই দিন রাতেই তার বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা হয়। রেজাউলের বাড়িতে চুরি হওয়া গরুটি শনাক্তের সময় তার বাড়ি থেকে আরও দুইটি চোরাই মহিষ উদ্ধার করা হয়েছে। পুলিশ মহিষ দুইটির মালিকের সন্ধান করছেন। মহিষের মালিক খুঁজে পাওয়া গেলে রেজাউলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম আরও বলেন, শুক্রবার সকালে আসামী রেজাউলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!