রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদাৎবার্ষিকী পালিত

গলাচিপায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদাৎবার্ষিকী পালিত

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী পালিত হয়েছে।কর্মসূচিতে সকাল সাড়ে ৫টায় জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলণ, সকাল ৯টায় বঙ্গবন্ধুর মূর‌্যালে পুস্প অর্পণ করা হয়।




রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, পৌর-মেয়র আহসানুল হক তুহিন, ওসি এম আর শওকত আনোয়ার ও প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ।

আলোচনাসভায় প্রধান অতিথি এস এম শাহজাদা এমপি বলেন, ১৯৭৫ সালে সপরিবারে জাতির পিতাকে বর্বরোচিতভাবে হত্যা করা হয়েছিল। কিন্তু এ হত্যাকান্ডের আংশিক বিচার হয়েছে। ফলে পূর্ণাঙ্গ বিচার এখন সময়ের দাবি।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু হত্যার জন্য শুধু ১২ জন আসামি দায়ী নয়। এর নেপথ্যে কারা ছিল, কারা পরিকল্পনা করেছে, মদদ দিয়েছে, সহযোগিতা করেছে, কারা সুবিধাভোগী, তাদের সবার বিচার করতে হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!