গলাচিপায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় জেলেদের মুখে হাসি | আপন নিউজ

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
গোল্ডেন ব্যাচ ২০০১, কলাপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন কলাপাড়ায় ২৫ খাল লোনা পানিতে ভরেছে, স্লুইসগেট সংকটে কৃষকের দুর্ভোগ কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার
গলাচিপায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় জেলেদের মুখে হাসি

গলাচিপায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় জেলেদের মুখে হাসি

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় জেলেদের মুখে স্বস্তির হাসি দেখা গেছে। ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ইলিশের মৌসুম শুরু হলেও প্রথম দিকে সাগরে তেমন ইলিশ না পাওয়ায় জেলেরা চিন্তিত ছিলেন। কিন্তু গত কয়েকদিনে আবারো সাগর উপকুলে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। হাসি ফুটেছে জেলেদের মুখে। ইলিশ আহরণকারী জেলেরা জানান, তাদের জালে প্রচুর পরিমানে রূপালি ইলিশ ধরা পড়েছে। তবে এবার মাছের সাইজ তুলনামূলকভাবে ছোট। তারপরও জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরা পড়ায় জেলেরা বেশ খুশি। উপজেলার জেলে পল্লী পানপট্টী, বদনাতলী, চরকাজল, চরবিশ্বাস, চর কপালবেড়া, উলানিয়া, বোয়ালিয়া, পক্ষিয়া, আমখোলা বাজারে আনন্দের জোয়ার বইছে।




হাসি ফুটেছে জেলেদের মুখে মুখে। মাছের আড়ৎগুলোতে ব্যবসায়ী ও জেলেদের উপস্থিতি জমজমাট। বাজারেও প্রচুর পরিমাণ মাছ আসছে। দামও মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে।

পক্ষিয়ার মজিবর মাঝি জানান, অনেক দিন পর নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ায় আমরা বেশ খুশি। গলাচিপা মৎস্য আড়ৎদার মো. শাহ আলী, পানপট্টী লঞ্চঘাটের আড়ৎদার মো. ইব্রাহিম জানান, বাজারে এখন প্রচুর ইলিশ মাছ আসছে। জেলেরা নদী ও সাগর থেকে মাছ নিয়ে আসায় মাছের দাম কমতে শুরু করেছে। এতে সাধারণ মানুষও মাছ কিনতে পারবে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নুর নবী জানান, নিষেধাজ্ঞা শেষে প্রথম দিকে ইলিশ মাছ তেমন ধরা না পড়লেও এখন মাছ ধরার পরিমান বাড়তে শুরু করেছে। আগামী কয়েক দিন পর্যন্ত প্রচুর মাছ পড়বে বলে মনে হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!