গলাচিপায় জমি-জমার জেরে আহত-৩ | আপন নিউজ

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
গোল্ডেন ব্যাচ ২০০১, কলাপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন কলাপাড়ায় ২৫ খাল লোনা পানিতে ভরেছে, স্লুইসগেট সংকটে কৃষকের দুর্ভোগ কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার
গলাচিপায় জমি-জমার জেরে আহত-৩

গলাচিপায় জমি-জমার জেরে আহত-৩

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় জমি-জমার জেরে তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন মো. রুবেল বাদশা (৩৭), মোসা. লাইলি বেগম (৬০) ও মিলন প্যাদা (৫০)। আহতদেরকে উদ্ধার করে এলাকাবাসী গলাচিপা হাসপাতালে ভর্তি করেন।




ঘটনাটি ঘটেছে শনিবার (২১ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চত্রা গ্রামের বাংলা বাজার নামক স্থানে।

আহত মা. রুবেল বাদশা জানান, জমি-জমাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা আমাদের জমি চাষাবাদে বাধা দেওয়ায় আমাদেরকে এলোপাথারীভাবে মারধর করে। আমাদের ডাক চিৎকারে এলাকাবাসী এসে আমাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে প্রতিপক্ষরা হাসপাতালের গেটে আমাদেরকে আবারো মারধর করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আমরা হাসপাতালে ভর্তি হই।

আহত লাইলি বেগম জানান, রেজাউল বাদশা, অলিউল, আলামিন, কালাম বাদশা, রবিউল গাজীসহ নাম না জানা আরো ৮/১০ জন লোক একত্রিত হয়ে আমাদেরকে মারধর করে।

রেজাউল বাদশার কাছে জানতে চাইলে তিনি বলেন, পরস্পর আমরা আত্মীয়, জমি-জমার জেরে এ মারধর হয়েছে। আমাদেরও কয়েকজন আহত হয়েছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জোয়ায়রিয়া লিনজা বলেন, আহত রোগীরা আমার চিকিৎসাধীনে হাসপাতালের দ্বিতীয় তলায় ৩, ৪ ও ৫ নম্বর বেডে ভর্তি আছে।

ডাকুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রাকিব মোল্লা বলেন, উভয়েই তারা আত্মীয় স্বজন। দু’পক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে মীমাংসার ব্যবস্থা করব।

গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!