রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-১

গলাচিপায় ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-১

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় ইয়াবা ও গাঁজাসহ মো. ফরিদ হাওলাদার (২৫)কে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ। শুক্রবার (২০ আগস্ট) রাত আনুমানিক ১০ টার দিকে চর বিশ্বাস ইউনিয়নের বুধবাড়িয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।




গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চর বিশ্বাস ইউনিয়নের বুধবাড়িয়া বাজার এলাকা থেকে ২৫ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এসআই মো. নুরনবী ও এএসআই সুজন চন্দ্র দে সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামি মো. ফরিদ হাওলাদার পিতা মো. বাদশা হাওলাদার উত্তর চর বিশ্বাস গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার তাকে জেলা হাজতে প্রেরণ করা হয়।

অপরদিকে শনিবার (২১ আগস্ট) বেলা ১২ টায় গলাচিপা পৌরসভার ১ নং ওয়ার্ডের লঞ্চঘাট পাকা রাস্তার মোড়ে মাদক বিক্রেতা মো. শুক্কুর গাজী (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামি মো. শুক্কুর গাজী মৃত. আব্দুল খালেক গাজীর ছেলে। তার বাসা পৌরসভার নতুন বাজার লঞ্চঘাট এলাকায়। গলাচিপা থানার এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মো. শুক্কুর গাজীকে গ্রেফতার করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!