রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় সপ্তম শ্রেণির ছাত্রীকে যৌণ নিপীড়ন; অভিযুক্ত গ্রেফতার

কলাপাড়ায় সপ্তম শ্রেণির ছাত্রীকে যৌণ নিপীড়ন; অভিযুক্ত গ্রেফতার

আপন নিউজ অফিসঃ কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকায় বাসায় ঢুকে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে (১৪) শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযুক্ত বখাটে আল আমিন পারভেজ (২১) কে গ্রেফতার করেছে পুলিশ। ওইদিন রাতেই ওই ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।




কলাপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আসাদুর রহমান মামলার বরাত দিয়ে জানান, নির্যাতনের স্বীকার কিশোরী রজপাড়া দ্বীন ই এলাহী দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী। মাদ্রাসায় আসা যাওয়ার পথে দীর্ঘদিন ধরে বখাটে পারভেজ তাকে উত্ত্যক্ত করতো। ঘটনার দিন বাবা-মায়ের অনুপস্থিতে নাচনাপাড়া গ্রামের নিজ বাসায় একাই ছিলেন।

গত বৃহস্পতিবার (২৬আগষ্ট) বেলা ১১টার একই এলাকার আব্দুল বারেক হাওলাদারের ছেলে আল আমিন পারভেজ (২১) ওই ছাত্রীর বাসায় গিয়ে পানি খেতে চায়। এসময় ছাত্রীটি পানি আনার জন্য ঘরে ঢুকলে বাসায় কেউ না থাকার সুযোগে সে ঘরে ঢুকে তাকে জাপটে ধরে শ্লীলতাহানি করে। এ সময় তার ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে পারভেজ সটকে পড়ো। খবর পেয়ে ছাত্রীর বাবা-মা বাসায় এসে মেয়ের কাছ থেকে তার সর্বনাশের বিষয়টি শুনে থানায় খবর দেন। এর দুই মাস আগেও বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে পারভেজ ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়।

পুলিশ জানায়, ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আল আমিন পারভেজকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে এবং ভিকটিমকে উদ্ধার করেন। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

শুক্রবার সকালে ওই ছাত্রীর ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অভিযুক্তকে আদালতে প্রেরন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!