গলাচিপায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রজাতির পোনা অবমুক্ত | আপন নিউজ

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
গোল্ডেন ব্যাচ ২০০১, কলাপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন কলাপাড়ায় ২৫ খাল লোনা পানিতে ভরেছে, স্লুইসগেট সংকটে কৃষকের দুর্ভোগ কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার
গলাচিপায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রজাতির পোনা অবমুক্ত

গলাচিপায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রজাতির পোনা অবমুক্ত

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে ২০২১-২২ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন প্রজাতির পোনা অবমুক্ত করা হয়েছে। ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দ‚র করি’-এই শ্লোগানকে সামনে রেখে গলাচিপায় জাতীয় মৎস্য সপ্তাহ গতকাল ২৮ আগস্ট শনিবার থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিনব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহের দ্বিতীয় দিনে বিভিন্ন প্রজাতির পোনা অবমুক্ত করা হয়। রবিবার (২৯ আগস্ট) সকালে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ এর পুকুরে, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির ও সরকারী খাস পুকুরগুলোতে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার।




এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা ওসি শওকত আনোয়ার ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম মস্তফা টিটো, পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাত উল্লাহ, গলাচিপা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুল নবী, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড, সিনিয়র সাংবাদিক খালিদ হোসেন মিল্টনসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় ৪ শত ২৭ কেজি রুই, কাতল, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!