কলাপাড়ায় স্ত্রীর পরকীয়া; স্বামীর মামলায় স্ত্রীসহ প্রেমিক কারাগারে | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল
কলাপাড়ায় স্ত্রীর পরকীয়া; স্বামীর মামলায় স্ত্রীসহ প্রেমিক কারাগারে

কলাপাড়ায় স্ত্রীর পরকীয়া; স্বামীর মামলায় স্ত্রীসহ প্রেমিক কারাগারে

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় পরকীয়া প্রেমের দায়ে স্ত্রী, তার প্রেমিক ও তাদের এক সহযোগীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।




বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বালিয়াতলী ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। ওইদিনই স্বামী আবুল কালাম বাদী হয়ে স্ত্রী নিলুফা বেগম (৩০), পরকীয়া প্রেমিক তুহিন সরদার (২৩) ও তার সহযোগী রাকিবুল ইসলামকে (২২) আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, প্রায় ১৮ বছর আগে বড়বালিয়াতলী গ্রামের আবুল কালামের সঙ্গে একই এলাকার নিলুফা বেগমের বিয়ে হয়। বর্তমানে তাদের এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। কলাপাড়া পৌর শহরে অটোবাইক চালান কালাম। এই সুযোগে তুহিন তার স্ত্রী নিলুফার সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এনিয়ে বেশ কয়েকবার সালিশ-বেঠক হলেও তারা সংশোধন হননি।

গত ৬ সেপ্টেম্বর রাকিবুল নামে আরেকজনের সহায়তায় ঘরে থাকা দুই লাখ টাকার স্বর্ণালঙ্কার নিয়ে নিলুফা বেগম ও তুহিন সরদার পালিয়ে যান। পরে তাদের বিরুদ্ধে মামলা করেন নিলুফা বেগমের স্বামী।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান জানান, আসামিদের গ্রেফতার করার পরে আদালতে পাঠানো হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!