কুয়াকাটায় অল্পের জন্য বাসচাপা থেকে রক্ষা পেল ২০ পর্যটক | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কুয়াকাটায় অল্পের জন্য বাসচাপা থেকে রক্ষা পেল ২০ পর্যটক

কুয়াকাটায় অল্পের জন্য বাসচাপা থেকে রক্ষা পেল ২০ পর্যটক

আপন নিউজ অফিসঃ অল্পের জন্য বাস চাপা থেকে ২০ জনের অধিক পর্যটক রক্ষা পেয়েছেন। কিন্তু এক পর্যটকের মোটর সাইকেল নিচে ফেলে দুমড়ে মুচড়ে দিয়েছে। কুয়াকাটায় জিরো পয়েন্টে সড়কের শেষ মাথায় একটি বাস ঘোরাতে গিয়ে ব্রেক ফেল করে এমন দুর্ঘটনার শিকার হয়।




শুক্রবার সকাল পৌনে ছয়টার ঘটনা। কুয়াকাটা-পটুয়াখালী রুটে চলাচলকারী বাস (বরিশাল জ -১১-০০৬৯) কুয়াকাটা চৌরাস্তা থেকে সৈকতের দিকে যাওয়ার সড়কের শেষ প্রান্তে গিয়ে কথিত চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সাগরের দিকে ধাবিত হয়। এসময় রাস্তার ওয়াটার লেভেলের দিকে তাকিয়ে নৈসর্গিক দৃশ্য উপভোগকারী পর্যটকরা ডাক-চিৎকার করে দুই দিকে ছিটকে পড়েন। কিন্তু সামনে থাকা একটি মোটর সাইকেল চাপা পড়ে পিষে দেয়। ভেঙ্গে চুরমার হয়ে গেছে। ট্যুরিস্ট পুলিশ বক্সের সামনের এ ঘটনা তাৎক্ষণিক প্রত্যক্ষ করেন পুলিশসহ অনেকে। তারা এগিয়ে আসেন। বাসটি সাগরে পড়া থেকে কোনমতে রক্ষা পায়। কোন হতাহত ঘটেনি।

চাপা পড়া মোটর সাইকেলে খুলনা থেকে পর্যটক সুমন এবং পারভেজ উদ্দিন সকালে কুয়াকাটায় পৌছেন। পারভেজ জানান, তারা দুই জনে কুয়াকাটা জিরো পয়েন্টে বাইক বন্ধ করে হেলমেট খুলছিলেন, এরই মধ্যে বাসটি দ্রুতবেগে তাঁদের দিকে ধেয়ে আসলে নিজেদের রক্ষায় পাশে দৌড়ে চলে যান। মোটর বাইক রক্ষা করতে পারেন নি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!