রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
দীর্ঘ সাত বছর পর পটুয়াখালী জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

দীর্ঘ সাত বছর পর পটুয়াখালী জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

পটুয়াখালী সংবাদদাতাঃ দীর্ঘ সাত বছর পর পটুয়াখালী জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।




বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।

পটুয়াখালী জেলার যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আরিফুজ্জামান রনি’র সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম। জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম শহিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ, সহ-সম্পাদক মামুন আজাদ, কেন্দ্রীয় সদস্য সাইদুর রহমান আবীর, অ্যাডভোকেট ফেরদৌস আল বশির আসিফ প্রমুখ।

বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা মো. রাশেদুল হাসান সুপ্ত, বিকাশ চন্দ্র হাওলাদার ও হুমায়ুন কবির প্রমূখ।

এসময় জেলা যুবলীগের আয়োজনে বর্ধিত সভায় জেলা যুবলীগের নেতা ও জেলার নয়টি সাংগঠনিক উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতারা উপস্থিত ছিলেন।

সভায় তৃনমূল নেতাদের দাবীর প্রেক্ষিতে আগামী নভেম্বরে জেলা যুবলীগের কমিটি ঘোষনা করা হবে বলে জানান কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সম্ভাব্য কমিটিতে ত্যাগী কর্মীদেরই সর্বোচ্চ মূল্যায়ন করা হবে বলে আশ্বাস প্রদান করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এ ছাড়া বর্ধিত সভা উপলক্ষে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মীর মিছিলে মিছিলে মুখরিত ছিল বর্ধিত সভা প্রাঙ্গণ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!