যশোরের শার্শায় সেচ্ছাসেবক দলের নেতাদের ফুলের মালা পরিয়ে বরণ করে নিল পৌর বিএনপি | আপন নিউজ

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বরিশালে কলাপাড়ার নারী শিক্ষার্থী অনিতাকে হ/ত্যা কলাপাড়ায় গোপনে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা আমতলীতে মিজান পরিবহনে ডা’কা’তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা
যশোরের শার্শায় সেচ্ছাসেবক দলের নেতাদের ফুলের মালা পরিয়ে বরণ করে নিল পৌর বিএনপি

যশোরের শার্শায় সেচ্ছাসেবক দলের নেতাদের ফুলের মালা পরিয়ে বরণ করে নিল পৌর বিএনপি

মোঃ জসীম উদ্দীন, শার্শা উপজেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল শার্শা উপজেলা ও বেনাপোল পৌর শাখাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নিলেন বেনাপোল পৌর বিএনপি। আজ শনিবার (২ অক্টোবার) বেনাপোল পুরাতন পৌর সভা ভবনে পুটখালী ইউনিয়ন, বাহদুরপুর ও বেনাপোল ইউনিয়নের কয়েক’শ নেতা কর্মিদের সাথে নিয়ে নব গঠিত কমিটির নেতাদের বরণ করে নেন।

বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্টা ও ভোটের অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল অগ্রনী ভুমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন । আগামী দিনে সকল নেতা কর্মিদের রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে কঠিন ভুমিকা রাখার আহবান জানান।

বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহবুদ্দিন বলেন, উপজেলা সেচ্ছাসেবক দল ও বেনাপোল পৌর সেচ্ছাসেবক দলের সময় উপযোগী কমিটি দেওয়ার জন্য গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী, বিএনপির চেয়ার পারসন বেগম খালেদা জিয়া, আগামীর রাষ্ট্র নায়ক তারুণ্যের অহংকার তারেক রহমান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি কে ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, যুগ্ন-আহবায়ক আল মামুন বাবলু, বেনাপোল পৌর বিএনপি যুগ্ন-সম্পাদক ইছাহক মিয়া, বেনাপোল পৌরসভার কমিশনার আব্দুল আহাদ, বেনাপোল পৌর যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক আসাদুজ্জামান আসাদ, শার্শা উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, যুগ্ন-আহবায়ক আঃ হক, বেনাপোল পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, যুবদল নেতা জাহিদ, সাবেক কমিশনার আব্দুল মুজিদ, বেনাপোল ওর্য়াড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, পুটখালী ইউনিয়ন যুবদলের নেতা জাহিদুল ইসলাম লিটন, আঃ কাদের, সাজেদুর রহমান, বাহদুরপুর ইউনিয়ন যুবদলের নেতা লিংকন মেম্বার, নাসির উদ্দিন, কারুজ্জামান প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!