অবশেষে কলাপাড়ার আলোচিত সেই নারী খাদ্য পরিদর্শককে প্রত্যাহার | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন
অবশেষে কলাপাড়ার আলোচিত সেই নারী খাদ্য পরিদর্শককে প্রত্যাহার

অবশেষে কলাপাড়ার আলোচিত সেই নারী খাদ্য পরিদর্শককে প্রত্যাহার

বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়া খাদ্য অধিদপ্তরের আলোচিত নারী খাদ্য পরিদর্শক আরিফা সুলতানাকে অবশেষে প্রত্যাহার করে বরিশাল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। খাদ্য অধিদপ্তরের

সংস্থাপন শাখা, প্রশাসন বিভাগ’র অতিরিক্ত পরিচালক মো: আশরাফুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।




অফিস আদেশে বলা হয়, ৪ অক্টোবর তিনি দায়িত্ব হস্তান্তর করবেন। অন্যথায় ৫ অক্টোবর হতে তাৎক্ষনিক কর্মবিমুক্ত বলে গন্য হবেন। এতে মহাপরিচালক (গ্রেড-১) এর অনুমোদন রয়েছে। তাকে প্রশাসনিক কারনে বদলী করা হয়েছে মর্মে অফিস আদেশে উল্লেখ রয়েছে।

কলাপাড়া খাদ্য অধিদপ্তরের সদ্য যোগদানকৃত খাদ্য নিয়ন্ত্রক মো: নুরুল্লাহ বলেন, নারী খাদ্য পরিদর্শক আরিফা সুলতানার বিরুদ্ধে অধিদপ্তর থেকে তদন্ত করা হচ্ছে।

এর আগে একজন ওএমএস ডিলারের সাথে নারী খাদ্য পরিদর্শকের অনৈতিক কর্মকান্ডের অভিযোগের তদন্ত শুরু করে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!