কলাপাড়ায় আনসার সদস্যকে গলায় ছুরি আঘাত করে টাকা ছিনতাই | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়ায় আনসার সদস্যকে গলায় ছুরি আঘাত করে টাকা ছিনতাই

কলাপাড়ায় আনসার সদস্যকে গলায় ছুরি আঘাত করে টাকা ছিনতাই

আপন নিউজ রিপোর্টঃ কলাপাড়ায় আনসার সদস্য মো. রনি হাওলাদার (২৮) কে গলায় ছুরি আঘাত করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।




এসময় অন্য আনসার সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেছেন কর্মরত চিকিৎসক।

মঙ্গলবার রাত ৮ টার দিকে উপজেলার আলীপুরের আমখোলা এলাকায় এ ঘটনা ঘটেছে।

আনসার সদস্য জাকির জানান, আমরা আলীপুর সাবমেরিন ক্যাবল স্টেশনে কর্মরত রয়েছি। আনসার সদস্য রনি মঙ্গলবার সন্ধ্যায় বেতনের টাকা আলীপুর বাজারে এটিএন বুকে উঠে যায়। টাকা উঠিয়ে মোটরসাইকেল যোগে আসার পথে আমখোলা নামক স্থানে পিছন থেকে আসা একটি মোটরসাইকেলে চারজন দুর্বত্তরা পথ রোধ করে গলায় ছুরি আঘাত করে। পরে তার ডাকচিৎকারে আমরা কয়েকজন আনসার সদস্যরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা রনিের সাথে থাকা নগদ টাকা ও মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়। এরপর রনিকে রক্তাক্ত অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে আসি।

কলাপাড়া হাসপাতালে কর্মরত চিকিৎসক ডাঃ কামরুন নাহার মিলি জানান, রনিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে, তাকে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় বরিশালে রেফার করা হয়েছে, বরিশাল থেকেও তাকে ঢাকা নেওয়া লাগতে পারে। কারণ তার অবস্থা খুবই আশঙ্কাজনক।

রনি ঝালকাঠির নলছিটি উপজেলার কূলকাঠি ইউনিয়নের দিকপাশা গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!