কলাপাড়ায় ৫৪ টি কচ্ছপ সহ দুই ব্যবসায়ী আটক | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন
কলাপাড়ায় ৫৪ টি কচ্ছপ সহ দুই ব্যবসায়ী আটক

কলাপাড়ায় ৫৪ টি কচ্ছপ সহ দুই ব্যবসায়ী আটক

চঞ্চল সাহা, আপন নিউজঃ কলাপাড়ায় ৫৪ টি কচ্ছপ সহ মো.তোতা আকন (৪৮) ও তার ছেলে রুবেল আকন (২৫) কে আটক করেছে কোষ্টগার্ড সদস্যরা। মঙ্গলবার রাত ২ টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ডের নতুন কাঠপট্রি এলাকায় তাদের বসতঃবাড়ী থেকে আটক করা হয়। পায়রা বন্দর কোষ্ট গার্ডের কন্টিনজেন্ট সিনিয়র চিফ পেটি অফিসার এম,এন আরফান আলীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে কচ্ছপ গুলি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

আটককৃত ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে কচ্ছপের ব্যবসা করে আসছে বলে এলাকাবাসী জানিয়েছে।




উপকূলের জীববৈচিত্র নিয়ে কাজকরা ওয়াল্ড ফিস (ইকোফিস-২) পটুয়াখালী জেলার সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, এ কচ্ছপ গুলি ফ্লাপসেল প্রজাতির কচ্ছপ। এ গুলো সাধারনত জলাশয়ে ও নদীতে বসবাস করে।

আটককৃত কচ্ছপগুলি পরবর্তী স্থানীয় বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
কলাপাড়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো.আবদুস ছালাম জানান, কচ্ছপগুলো অবমুক্ত করার জন্য আদালতে আবেদন করেছি। অনুমতি পেলে অবমুক্ত করা হবে।

কলাপাড়া থানার ওসি মো.জসীম জানান, বিষয়টি জেনেছি, তবে কোন অভিযোগ দেয়নি বলে তিনি উল্লেখ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!