কলাপাড়ায় মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়ায় মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

কলাপাড়ায় মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু/ এস এম আলমগীর হোসেন।। কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া মুক্তিযোদ্ধা বাজারে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্বাস গাজীর মুক্তি দাবী ও মিথ্যা ষড়যন্ত্র মুলক মামলা প্রত্যাহার দাবীতে লালুয়া ইউনিয়ন আওয়ামী লীগ প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন করেছে।




৯সেপ্টেম্বর শনিবার বিকেলে উপজেলার লালুয়া চান্দুপাড়া মুক্তিযোদ্ধা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারিকুল ইসলাম খানের সভাপতিত্বে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শত শত মানুষ মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধনে অংশ নেয়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফোরকান প্যাদা বলেন, লালুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্বাস গাজী সহ একাধীক আ’লীগ নেতাকর্মী দের নামে জনৈক জাকির মৃধা হয়রানী মুলক মিথ্যা মামলা দেয়।

মিথ্যা মামলা প্রত্যাহার পুর্বক আব্বাস গাজীর মুক্তি দাবী করে লালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারিকুল ইসলাম খান বক্তব্য রাখেন।

এ সময় মানববন্ধন প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো.সবুজ গাজী, সাধারন সম্পাদক রফিক গাজী, কৃষক লীগের ইউনিয়ন সাধারন সম্পাদক নান্নু সরদার, তাঁতী লীগের সভাপতি মাহাতাব হাওলাদার, সাধারন সম্পাদক মো. মিজানুর রহমান, মটর শ্রমিক লীগ সভাপতি জুয়েল হাওলাদার, ছাত্রলীগের মোঃ মুছা এবং ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আমজেদ গাজী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহিন তালুকদার,৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস সর্দার, হোসেন খান, স্বপন গাজী প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!