যশোরের শার্শায় মাদকসহ আটক-১ | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
যশোরের শার্শায় মাদকসহ আটক-১

যশোরের শার্শায় মাদকসহ আটক-১

মোঃ জসীম উদ্দীন, শার্শা উপজেলা প্রতিনিধিঃ যশোরের শার্শায় ১০০ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইকসহ শনিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার বসতপুর গ্রামস্থ গোগা টু সাতমাইল গামী রোড এলাকা থেকে মিলন হোসেন বুড়ো (৩০) নামে এক জনকে আটক করেছে বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ সদস্য’রা। আটক মিলন বেনাপোল পোর্ট থানার রাজাপুর গ্রামের আলাউদ্দিন আলার ছেলে।




পুলিশ জানান, মাদক পাচারকারীরা মাদকের একটি চালান পাচার করছে, এমন গোপন সংবাদে, বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই ফিরোজ হোসেন অফিসার ফোর্স নিয়ে বসতপুর গ্রামস্থ গোগা টু সাতমাইল গামী রোডে অবস্থান নেয়। এসময় সন্দেহজনক একটি ইজিবাইক ডাক্তার রফিকুল ইসলামের সেবা হোমিও হলের সামন আসলে সেটি আটক করা হয়। পরে ওই ইজিবাইক থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ মিলনকে আটক করা হয়।

বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মাহামুদ আল ফরিদ ভূঁইয়া জানান, এ ঘটনায় শার্শা থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!