বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় বরিশাল স্বেচ্ছাসেবক দল’র সভাপতি গ্রেফতার | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় বরিশাল স্বেচ্ছাসেবক দল’র সভাপতি গ্রেফতার

বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় বরিশাল স্বেচ্ছাসেবক দল’র সভাপতি গ্রেফতার

বরিশাল অফিসঃ বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জেএম আমিনুল ইসলাম লিপনকে গ্রেফতার করেছে পুলিশ।

বরিশাল নগরীতে কর্মসূচি পালন শেষে ফিরে যাওয়ার সময় ফকির বাড়ি রোডের শিক্ষক ভবনের সামনে থেকে শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে লিপনকে জেলহাজতে প্রেরণ করে।

জানা গেছে, জ্বালানি তেল, গ্যাস, পরিবহণ ভাড়া ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ শেষে ফিরে যাচ্ছিলেন লিপন। তিনি নগরীর ফকির বাড়ি রোডের শিক্ষক ভবনের সামনে পৌঁছলে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতা হিসেবে লিপনকে গ্রেফতার করা হয়নি। তিনি ঢাকার রমনা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। পুলিশ একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!