খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে কলাপাড়ায় বিক্ষোভ সমাবেশ | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

প্রধান সংবাদ
সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে কলাপাড়ায় বিক্ষোভ সমাবেশ

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে কলাপাড়ায় বিক্ষোভ সমাবেশ

আপন নিউজ অফিসঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে কলাপাড়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) সকাল ১০ টায় কলাপাড়া উপজেলা বিএনপি অফিসের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নেতা-কর্মীরা ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ স্লোগান দিতে থাকেন।




এ বিক্ষোভ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ হুমায়ুন সিকদার, যুগ্ন সাধারন সম্পাদক, মোঃ গাজী ফারুক আহম্মেদ, সহ-সাধারন সম্পাদক মোঃ মুছা তাওহীদ নান্নু মুন্সি, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ নাসির উদ্দিন খন্দকার, উপজেলা যুবদলের সভাপতি গাজী আক্কাছ উদ্দিন প্রমূখ। সমাবেশটি শান্তিপূর্ণ শেষ হয়।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে এবং দলের নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতন হয়রানি করে ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায় এই জালিম সরকার। এটি করা হলে অবস্থা ভয়াবহ হবে। বলে তারা হুঁশিয়ারি দেন। এসময় মুক্তি মুক্তি চাই খালেদা জিয়ার মুক্তি চাই মর্মে ছাত্রদলের নেতারা শ্লোগান দেন।

সমাবেশ ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিএনপি অফিসের আশপাশের এলাকায় কলাপাড়া থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!