তৃতীয় লিঙ্গের প্রার্থীর কাছে হারল নৌকা প্রতীকের প্রার্থী | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
তৃতীয় লিঙ্গের প্রার্থীর কাছে হারল নৌকা প্রতীকের প্রার্থী

তৃতীয় লিঙ্গের প্রার্থীর কাছে হারল নৌকা প্রতীকের প্রার্থী

আপন নিউজ ডেস্কঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন নির্বাচনে আনারস প্রতীকের তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ঋতুর কাছে পরাজিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম সানা।

রোববার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী ঋতু বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীক নিয়ে তৃতীয় লিঙ্গের এই প্রার্থী পেয়েছেন ৯ হাজার ৫৬৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম সানা পেয়েছেন ৪ হাজার ৫১৭ ভোট।

কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, উপজেলার ১১টি ইউনিয়নে ১ লাখ ৮৭ হাজার ৮২৫ জন ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ৯৫ হাজার ৩৭৪ জন এবং নারী ভোটার ৯২ হাজার ৪৫১ জন। ইউপি চেয়ারম্যান পদে ২৯ জন, পুরুষ সদস্য পদে ৩১৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

কালীগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নে ইতোমধ্যে তিনজন চেয়ারম্যান প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ১নং সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নে নৌকা প্রতীকের ওহিদুজ্জামান ওদু, ৭নং রায়গ্রাম ইউনিয়নে নৌকা প্রতীকের আলী হোসেন অপু ও ৯নং বারবাজার ইউনিয়নে নৌকা প্রতীকের আবুল কালাম আজাদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!