কলাপাড়ায় অপহরনের ১৫ ঘন্টা পর স্কুল ছাত্রী উদ্ধার; আটক-১ – আপন নিউজ

রবিবার, ২১ Jun ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
জাতীয় পর্যায়ে একক অভিনয়ে ৩য় স্থান অর্জনকারী অর্জুন মুখার্জীকে সম্মাননা প্রদান মহিপুরে ডোবায় ডুবে দুই শি’শু’র মৃ/ত্যু, এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় খালে অ’বৈ’ধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত
কলাপাড়ায় অপহরনের ১৫ ঘন্টা পর স্কুল ছাত্রী উদ্ধার; আটক-১

কলাপাড়ায় অপহরনের ১৫ ঘন্টা পর স্কুল ছাত্রী উদ্ধার; আটক-১

চঞ্চল সাহা, আপন নিউজঃ কলাপাড়ায় অপহরনের ১৫ ঘন্টা পর মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ৯ টার দিকে কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় আসামী মেহেদী হাসান (২০) কে আটক করা হয়েছে।

এ ঘটনায় অপহৃতার পিতা বাদী হয়ে মেহেদী হাসানকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। অপহৃতাকে মেডিকেল পরীক্ষার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।

কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো.মাসুম সরদার জানান, সোমবার সন্ধ্যা ৬ টার দিকে কলাপাড়া পৌরশহরের ৬ নং ওয়ার্ডে ওই ছাত্রী বাড়ীর সামনে থেকে মেহেদী হাসান তার সহযোগীদের সহায়তায় অটোরিক্স যোগে ওই ছাত্রীকে অপহরন করে নেয়।

তাকে খোঁজাখুজি করে না পাওয়ায় মঙ্গলবার সকালে অপহৃতার পিতা কলাপাড়া থানায় মামলা করলে পুলিশ কুয়াকাটার আবাসিক হোটেল রেইনবো থেকে আসামীকে আটক করে অপহৃতা ছাত্রীকে উদ্ধার করে।

অপহৃতা খেপুপাড়া সরকারী মডেল মাধ্যািমক বিদালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী। অপরদিকে, আটককৃত আসামী মেহেদী হাসানের বাড়ী একই পৌরসভার ৯ নং ওয়ার্ডে। সে ওই এলাকার মো.ওবায়দুল ইসলামের ছেলে বলে মামলা সূত্রে জানা গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!