রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় চেয়ারম্যান বিশ্বজিৎ রায়ের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

গলাচিপায় চেয়ারম্যান বিশ্বজিৎ রায়ের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় ডাকুয়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান বিশ্বজিৎ রায়ের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে ডাকুয়া ইউনিয়ন পরিষদ ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাহিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্ত্মোষ দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্ত্মফা টিটো, সহ-সভাপতি হাজী মুজিবর রহমান, গলাচিপা থানা অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার হোসেন, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি ও আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত মলয়।

এ ছাড়াও ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত মেম্বার, উপজেলা-ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলার স্বপ্ন পূরণের চিত্র ও তার মূল লক্ষ্য তুলে ধরেন। এ সময় তিনি নব নির্বাচিত চেয়ারম্যানকে যে কোন কাজের জন্য সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ সবসময় তার পাশে থাকবে বলে আশ্বস্ত্ম করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!