গলাচিপায় শীতের শুরুতেই বেড়েছে লেপ-তোষকের কদর – আপন নিউজ

বুধবার, ২৪ Jun ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় চাঁ’দা দাবীতে মধ্যবয়সী নারীকে মা’রধ’র ও হু’ম’কী, আদালতে মা’ম’লা জাতীয় পর্যায়ে একক অভিনয়ে ৩য় স্থান অর্জনকারী অর্জুন মুখার্জীকে সম্মাননা প্রদান মহিপুরে ডোবায় ডুবে দুই শি’শু’র মৃ/ত্যু, এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় খালে অ’বৈ’ধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক
গলাচিপায় শীতের শুরুতেই বেড়েছে লেপ-তোষকের কদর

গলাচিপায় শীতের শুরুতেই বেড়েছে লেপ-তোষকের কদর

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় শীতের শুরুতেই লেপ-তোষক ও কাঁথার কদর বেড়েছে। তাই এসব তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। প্রতিদিন লেপ-তোষক তৈরির অর্ডার বৃদ্ধি পাওয়ায় কারিগরদের ব্যস্ততাও বেড়েছে দ্বিগুণ। লেপ-তোষক ও কাঁথা তৈরি করেই গলাচিপা শহরে ও গ্রামে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ শ্রমিকরা টাকা উপার্জন করে সংসার চালাচ্ছেন।

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কারিগররা নিজ নিজ বাড়ির উঠানে কেউবা খোলা জায়গায় বসে লেপ-তোষক ও কাঁথা তৈরি করছেন। তাদেরকে সহযোগিতা করছেন পরিবারের অন্যান্য সদস্যরাও। স্কুল কলেজের পরীক্ষা শেষ হওয়ায় এখন পিছিয়ে নেই স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীরাও। লেখাপড়ার পাশাপাশি বাবা মাকেও সহযোগিতা করছেন তারা। এসব সামগ্রী শহরের বিভিন্ন দোকানে বিক্রি করা হয়।

কারিগর মনির, বাবু, ফাতেমা সহ অনেকে জানান, বাপ-দাদার দেখাদেখি আমরাও দুই যুগ ধরে লেপ-তোষক তৈরি করে আসছি। প্রতিদিন প্রায় ৬টি লেপ-তোষক তৈরি করা যায়। একেকটি লেপ-তোষক তৈরি করে মজুরি পাই ৮০ থেকে ৯০ টাকা। এভাবে প্রতিদিন ৪শ থেকে ৫শ টাকা আয় হয়। যা দিয়ে সংসারের চাহিদা কিছুটা হলেও মেটানো সম্ভব হয়। তারা আরও বলেন, অর্ডার বেশি হওয়ার কারণে ৩-৪ জন কর্মচারী নিয়ে কাজ করতে হয়। তাদেরকে প্রতিদিন ৩শ টাকা করে মজুরি দিই। তবে লেপ-তোষক তৈরির কারিগরদের দাবি, সরকারি ও বেসরকারিভাবে স্বল্প সুদে ঋণ পেলে ব্যবসা প্রসারিত করতে পারবেন তারা। এর ফলে সংসারে অভাব-অনটন দূর হবে। এমনকি বেকার যুবক-যুবতিদের কর্মসংস্থানও সৃষ্টি হবে। গলাচিপা শহরের লেপ-তোষক বিক্রেতা আ. ছালাম, মনির হোসেন, ভাষাণ মিয়া সহ আরও অনেকে জানান, লেপ-তোষকের মান অনুযায়ী প্রতি লেপে ৮০ থেকে ৯০ টাকা লাভ হয়। তাতে দিন ঘুরে ৫ থেকে ৬টি লেপ-তোষক বিক্রি করে গড়ে ৪শ থেকে ৫শ টাকা উপার্জন হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!