গলাচিপায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণের অভিযোগ | আপন নিউজ

শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে মা’দ’ক বিক্রিতে বাঁধা দেয়ায় কু’পি’য়ে জ’খ’ম; বিচার দাবীতে মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় স্বাধীনতা দিবসে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ কলাপাড়ায় উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কলাপাড়ায় উত্তরাধিকার সম্পত্তি দ’খ’লচে’ষ্টার অভিযোগে থানায় লিখিত অভিযোগ সাবেক এমপি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ কলাপাড়ায় তরমুজের বাজারে ধস, পাইকার সংকটে চাষিদের ব্যাপক লোকসানের এমপি এবিএম মোশাররফ হোসেন উদ্বোধন করলেন মাদ্রাসার নতুন ভবন কলাপাড়ায় পারিবারিক বি’রোধে সং’ঘ’র্ষ, না’রী-শি’শুসহ আ’হ’ত ৩ কলাপাড়ায় মাইক্রোবাসের ধা-ক্কা: সেনাবাহিনীর গাড়ির নি’চে প’ড়ে দুই যুবক আ’হ’ত ঈদ উপলক্ষে কলাপাড়ায় ফুটবল উন্মাদনা, শিরোপা জিতল বাইনবুনিয়া ক্লাব
গলাচিপায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণের অভিযোগ

গলাচিপায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণের অভিযোগ

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় দশম শ্রেণির এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার পানপট্টি ইউনিয়নের গ্রামদ্দন গ্রামে।

এঘটনা ধর্ষিতার মা মোসা.সালাম বেগম বাদী হয়ে গলাচিপা থানায় মামলা করলে বৃহস্পতিবার রাতে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কামার হাওলা গ্রামে থেকে ওই গ্রামের মো.বশার মোল্লা ছেলে ধর্ষক মো.গোলাম রাব্বি মোল্লা (২১) কে গ্রেফতার করে থানা পুলিশ।

মামল সূত্র ও এলাকাবাসী জানায়, উপজেলার কাটাখালী বাজারের ডিশ ব্যবসায়ী মো.গোলাম রাব্বি মোল্লা পাশের পানপট্টি ইউনিয়নের গ্রামদ্দন গ্রামের মো.ইউসুফ মোল্লার মেয়ে বড় বাধঁ দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে বুধবার রাতে ঘরে ঢুকে জোড় করে ধর্ষণ করে।

বিষয়টি এলাকায় জানাজানি হলে বৃহস্পতিবার ধর্ষিতার মা মোসা.সালাম বেগম বাদী হয়ে থানায় মামলা করে। মামলার বাদী মোসা.সালাম বেগম জানান, আসামী ডিশ ব্যবসার সুবাদে প্রায়ই তার বাড়িতে আসত। পথে ঘাটে আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিত।

গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, অভিযোগ আমলে নিয়ে আসামীকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!