রাঙ্গাবালীতে ৮ মাস ধরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ; যুবক গ্রেফতার | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অ-বৈধ জুস কারখানায় অভিযান, মালিকের জেল-জরিমানা কলাপাড়ায় পা’নি’তে ডু’বে তোহা নামে ৬ বছরের এক শি’শু’র ম’র্মা’ন্তি’ক মৃ/ত্যু কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ
রাঙ্গাবালীতে ৮ মাস ধরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ; যুবক গ্রেফতার

রাঙ্গাবালীতে ৮ মাস ধরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ; যুবক গ্রেফতার

সঞ্জিব দাস, গলাচিপাঃ পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিয়ের প্রলোভনে মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাইনুউদ্দিন মুন্সী (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় শুক্রবার সকালে রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, টানা ৮ মাস ধরে ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করেছে মাইনুউদ্দিন। এতে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি বৃহস্পতিবার চরমোন্তাজ তদন্ত কেন্দ্রে মৌখিক অভিযোগ জানানো হয়। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।

রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, অভিযোগ পেয়েই দ্রুত সময়ের মধ্যে আসামিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। মামলার পর তাকে আদালতে সোপর্দ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!