কলাপাড়ায় চৌধুরীপাড়া প্রীতি হায়দার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন | আপন নিউজ

শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে মা’দ’ক বিক্রিতে বাঁধা দেয়ায় কু’পি’য়ে জ’খ’ম; বিচার দাবীতে মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় স্বাধীনতা দিবসে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ কলাপাড়ায় উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কলাপাড়ায় উত্তরাধিকার সম্পত্তি দ’খ’লচে’ষ্টার অভিযোগে থানায় লিখিত অভিযোগ সাবেক এমপি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ কলাপাড়ায় তরমুজের বাজারে ধস, পাইকার সংকটে চাষিদের ব্যাপক লোকসানের এমপি এবিএম মোশাররফ হোসেন উদ্বোধন করলেন মাদ্রাসার নতুন ভবন কলাপাড়ায় পারিবারিক বি’রোধে সং’ঘ’র্ষ, না’রী-শি’শুসহ আ’হ’ত ৩ কলাপাড়ায় মাইক্রোবাসের ধা-ক্কা: সেনাবাহিনীর গাড়ির নি’চে প’ড়ে দুই যুবক আ’হ’ত ঈদ উপলক্ষে কলাপাড়ায় ফুটবল উন্মাদনা, শিরোপা জিতল বাইনবুনিয়া ক্লাব
কলাপাড়ায় চৌধুরীপাড়া প্রীতি হায়দার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন

কলাপাড়ায় চৌধুরীপাড়া প্রীতি হায়দার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পশ্চিম সুলতানগঞ্জ চৌধুরীপাড়া প্রীতি হায়দার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৩ফেব্রুয়ারি) বেলা ১১ টায় পশ্চিম সুলতানগঞ্জ চৌধুরীপাড়া প্রীতি হায়দার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও আগত প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. মাহবুবুর রহমান তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, সরকারি মোজাহাউদ্দিন বিশ্বাস কলেজের অধ্যাপক আবু ইউসুফ।

নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. নাসির মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ওই বিদ্যালয়’র প্রধান শিক্ষক মনজুরুল হক, সহকারী শিক্ষক মোসাঃ সারমিন, জমিদাতা মোঃ ফেরদৌসুর রহমান প্রমূখ।

এসময় বিদ্যালয়’র শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী-অভিভাবক ও সাংবাদিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ বিদ্যালয়টি উপজেলার লালুয়া ইউনিয়নে অবস্থিত ছিল। পায়রা বন্দরে জমি অধিগ্রহণের কারণে বিদ্যালয়টি নীলগঞ্জ ইউনিয়নে পশ্চিম সুলতানগঞ্জ চৌধুরীপাড়া গ্রামে আনা হয়েছে। ওই গ্রামের মোঃ ফেরদৌসুর রহমান এর প্রচেষ্টায় ও নিজের বাড়ির জমি স্কুলের নামে করে দেওয়ায় বিদ্যালয়টি স্থাপন করতে সক্ষম হয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!