কলাপাড়ায় অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন, সচেতন মহলে ক্ষোভ | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
কলাপাড়ায় অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন, সচেতন মহলে ক্ষোভ

কলাপাড়ায় অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন, সচেতন মহলে ক্ষোভ

চঞ্চল সাহাঃ কলাপাড়ায় সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধনের ঘটনায় এলাকার সচেতন মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে।

অধ্যক্ষের নির্দেশ না মানায় ওই কলেজের চতুর্থ শ্রেনীর কর্মচারী মো.মামুন খানকে গালমন্দ করায় চতুর্থ শ্রেনীর কর্মচারীরা রবিবার সকালে কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষের অপসারন ও বিচার চেয়ে মানববন্ধন করে।

এদিকে, বিষয়টি বিভিন্ন গন-মাধ্যমে প্রকাশ হলে সচেতন মহলে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। কলেজ ক্যাম্পাসে এমন ন্যাক্কার জনক ঘটনায় কলেজ প্রশাসনে চেইন অব কমান্ড ভেঙ্গে পড়েছে বলে তারা মন্তব্য করেছেন। সচেতন মহলের কেউ কেউ এমনও মন্তব্য করেছে, এ কলেজ সৃষ্টির পর এমন ঘটনা কোন দিনও ঘটেনি। এর পিছনে ইন্ধন দাতাদের খুঁজে বের করা এখন সময়ের ব্যাপার। চতুর্থ শ্রেনীর কর্মচারীদের এমন আস্কারায় ভবিষ্যতে শিক্ষক সমাজ নাজেহাল হতে পারে বলে মহলটি উল্লেখ করেন।

এব্যাপারে মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের প্রাক্তন ছাত্র বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি খেপুপাড়া শাখার সাধারন সম্পাদক কমরেড নাসির তালুকদার জানান, অধ্যক্ষের নির্দেশ পালন করা চতুর্থ শ্রেনীর কর্মচারীর একান্তই উচিৎ ছিল। শিক্ষকদের পাঠদানের সময় ক্যাম্পাসে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করতে না দেয়ার বিষয়টি যথাযথ ছিল। এতে মানববন্ধন করার মত কিছুই হয়নি। বরং ওই কর্মচারীরা মানববন্ধন করে অপরাধ করেছেন। এ কলেজে এমন ঘটনা এই প্রথম বলে বলে তিনি উল্লেখ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!