রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় বাবার মামলায় ছেলে কারাগারে

কলাপাড়ায় বাবার মামলায় ছেলে কারাগারে

মো.এনামুল হকঃ কলাপাড়ায় পুত্র কর্তৃক পিতা-মাতাকে নির্যাতনের পিতার দায়েরকৃত মামলায় বিচারক পুত্রের জামিনামন্জ্ঞ করে কারাগারে প্রেরনের নির্দেশ দিয়েছেন।

মামলা সুত্রে জানা গেছে, উপজেলার লালুয়া ইউনিয়নের চরচান্দুপাড়া গ্রামের মোঃ হানিফ তালুকদার এর পুত্র মোঃ আবদুর রব তালুকদার (৭০) ২০১৭ সাল থেকে বার্ধক্যজনিত কারনে শর্য্যাশায়ী থাকার সুযোগে আঃ রব তালুকদার এর স্ত্রী আনোয়ারা বেগমকে শারীরিক নির্যাতন চালিয়ে তার নামীয় ছোট বালিয়াতলী এস,এ,৭৯ নংখতিয়ানের ৩.৫০ একর ভূমি ২৭ ফেব্রুয়ারী ২০১৮ তারিখে পুত্র নাজমুল তালুকদার (৪৩) জোর পুর্ববক হেবা ঘোষনা দলিল লিখিয়ে নেন। পরে আঃ রব তালুকদার জানতে পেয়ে দলিল ফেরৎ দিতে বললে,পুত্র নাজমুল তালুকদার তাকে শারিরীক নির্যাতন চালিয়ে আঃ রব তালুকদার এর নামে অধিগ্রহনের ১০ লাখ টাকা দাবী করে। আবদুর রব তালুকদার তার দাবীকৃত টাকা দিতে অস্বীকার করায় গত ২৫ মার্চ শুক্রবার সকাল দশটায় গলায় দা ধরিয়ে হত্যার চেষ্টা চালায়। এসময় আবদর রব তালুকদার আত্মচিৎকার করলে আশপাশ থেকে লোকজন এসে তাকে রক্ষা করে। এব্যাপারে আবদুর রব তালুকদার বাদী হয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে নাজমুল তালুকদারকে আসামী করে একটি মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে নাজমুল তালুকদারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর আদেশ প্রদান করেছেন।

বুধবার  নাজমুল তালুকদার বিজ্ঞ বিচারিক আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে জেল কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!