গলাচিপায় বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা | আপন নিউজ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
বরিশালে কলাপাড়ার নারী শিক্ষার্থী অনিতাকে হ/ত্যা কলাপাড়ায় গোপনে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা আমতলীতে মিজান পরিবহনে ডা’কা’তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা
গলাচিপায় বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

গলাচিপায় বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় বাংলাদেশ স্কাউটস দিবস-২০২২ পালিত হয়েছে। “প্রত্যেকে আমরা পরের তরে” স্লোগানকে সামনে রেখে এ উপলক্ষে শুক্রবার (৮ এপ্রিল) সকাল ১০ টায় বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার আয়োজনে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালী বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে র‍্যালীটি গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা।

এ সময় উপস্থিত ছিলেন স্কাউটস উপজেলার সদস্য সচিব গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, আটখালী মাধ্যমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত মলয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিট লিডার এবং কাব ও স্কাউট শিক্ষার্থীরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!