গলাচিপায় সার, বীজ ও কৃষি যন্ত্রপাতি বিতরণের উদ্বোধন | আপন নিউজ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
বরিশালে কলাপাড়ার নারী শিক্ষার্থী অনিতাকে হ/ত্যা কলাপাড়ায় গোপনে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা আমতলীতে মিজান পরিবহনে ডা’কা’তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা
গলাচিপায় সার, বীজ ও কৃষি যন্ত্রপাতি বিতরণের উদ্বোধন

গলাচিপায় সার, বীজ ও কৃষি যন্ত্রপাতি বিতরণের উদ্বোধন

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় কৃষি প্রণোদনা কর্মসূচি খরিপ-১/২০২২-২৩ এর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার, বীজ ও ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণের উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুর ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাহিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী প্রমুখ।
এসময় প্রধান অতিথি বিনামূল্যে ১ হাজার ৭৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫ কেজি উফশী আউশ ধানের বীজ ও ৩০ কেজি রাসায়নিক সার এবং শতকরা ৭০ ভাগ ভর্তুকি মূল্যে ১০ জন কৃষককে কম্বাইন্ড হারভেস্টার ও একজন কৃষককে রাইস ট্রান্সপ্লান্টার বিতরণ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!