খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গনিত শিক্ষক আটক | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গনিত শিক্ষক আটক

খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গনিত শিক্ষক আটক

চঞ্চল সাহাঃ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গনিতের শিক্ষক মো.সাইফুল ইসলাম (৩৫) কে গ্রেপ্তারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষকের এ জঘন্যতম অপরাধে ক্ষোভ ছড়িয়ে পড়ছে শিক্ষক, অভিভাবক সহ সচেতন মহলে। তাদেরও দাবী অপরাধী সে যেই হোক তাকে আইনের আওতায় আনা উচিৎ।

শিক্ষক সাইফুল ইসলামের আটকের ঘটনা স্বীকার করে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন বলেন’ স্কুল ম্যানেজিং কমিটির মিটিং হয়েছে ,শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। সে রবিবার (১৫ মে) থেকে স্কুলে অনুপস্থিত। ধারনা করা হচ্ছে তাকে দু’দিন আগে হয়তো আটক করা হয়েছে। তবে কোন এলাকা থেকে তাকে আটক করা হয়, এমন প্রশ্নের উত্তর তারও জানা নেই বলে উল্লেখ করেন তিনি।

সাইফুল ইসলামের বাড়ী উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধূখালী গ্রামে। সে ওই গ্রামের মো.আলতাফ গাজীর ছেলে। ২০১৪ সালে সাইফুল খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে চাকুরীতে যোগদান করেন।

উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কম্পিউটার অপারেটর নিয়োগ সংক্রান্ত পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় সুমন জোয়ারদার নামে এক চাকুরী প্রার্থীর তথ্যর ভত্তিতে সাইফুল ইসলামকে ডিবি পুলিশ আটক করে।

এ ব্যাপারে জানতে চাইলে কলাপাড়া থানার ওসি মো.জসীম জানান, এ ঘটনা আমার জানা নেই কেবল শুনলাম মাত্র।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!