কলাপাড়ায় বিয়ের ২ মাস পর জানা গেলো স্ত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় বিয়ের ২ মাস পর জানা গেলো স্ত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

কলাপাড়ায় বিয়ের ২ মাস পর জানা গেলো স্ত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

আপন নিউজ অফিস: কলাপাড়ায় ছোট বোনকে হত্যার হুমকি দিয়ে বড় বোনকে একাধিকবার ধর্ষণ করে ৭ মাসের অন্তঃসত্ত্বা করার অভিযোগ উঠেছে তিন সন্তানের জনক এক মুদি দোকানির বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার রাতে ওই যুবতীর মা বাদী হয়ে স্থানীয় মুদি দোকানি ইয়াসিন হাওলাদার’কে একমাত্র আসামি করে কলাপাড়া থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।

অভিযুক্ত ইয়াছিনের বাড়ি উপজেলার লালুয়া ইউনিয়নের চর চান্দুপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আজাহার হাওলাদারের ছেলে।

অন্তঃসত্ত্বা যুবতী জানান, তার পরিবারটি অত্যন্ত গরিব বিধায় তার বাবা-মা রাতে বিভিন্ন নদ-নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকেন। ৮ মাস আগে গভীর রাতে বাবা-মা তাকে ঘরে ছোট বোনের সঙ্গে রেখে মাছ শিকারে গেলে খড়ের ঘরের বেড়া ভেঙে ইয়াছিন ভেতরে প্রবেশ করে। পরে ঘুমন্ত অবস্থায় তার হাত ও মুখ চেপে ধরে ধর্ষণ করে ইয়াছিন। এ সময় ওই যুবতী ঘটনা সবাইকে জানিয়ে দেওয়ার কথা বললে পাশে ঘুমিয়ে থাকা ছোট বোনকে হত্যার হুমকি দেয়। পরে একইভাবে তার মা বাবার অনুপস্থিতিতে একাধিকবার ধর্ষণ করে যুবতীর ঘরের পাশের দোকানি ইয়াছিন। এর পরে দুই মাস আগে পারিবারিকভাবে ওই যুবতীকে বিয়ে দেওয়া হলে শ্বশুরবাড়ির লোকজন তার শারীরিক পরিবর্তন লক্ষ্য করে চিকিৎসকের কাছে নিলে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি প্রকাশ পায়।

যুবতী জানান, শুধুমাত্র ছোট বোনকে মেরে ফেলার ভয়ে তিনি কাউকে কিছু জানাতে পারেননি।

ভুক্তভোগী যুবতীর মা বলেন, ‘আমার জামাই এখন মেয়েকে আশ্বাস দিয়েছে যে তোমার ভয় নেই দেখ কী সমাধান হয়। তোমাকে আমি রাখবো ছাড়বো না। তবে তার শ্বশুর বাড়ির লোকজন দুই থেকে আড়াই লাখ টাকা দাবি করেছে। টাকা না দিলে রাখবে না এমনও কিছু বলছে না। তারা আপাতত কি হয় তা দেখবে।’

কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতে মামলা হয়েছে, যুবতীকে মেডিকেল রিপোর্টের জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!