কলাপাড়ায় ধুলাসার ইউনিয়ন নির্বাচনে নৌকা মার্কার পথসভা অনুষ্ঠিত | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন
কলাপাড়ায় ধুলাসার ইউনিয়ন নির্বাচনে নৌকা মার্কার পথসভা অনুষ্ঠিত

কলাপাড়ায় ধুলাসার ইউনিয়ন নির্বাচনে নৌকা মার্কার পথসভা অনুষ্ঠিত

আপন নিউজ অফিস।। কলাপাড়ায় ধুলাসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী মোদাচ্ছের হাওলাদারের সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুন) বিকেলে চাপলি মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী এ পথসভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মনিরুজ্জামান খলিফার সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ সিকদার, দপ্তর সম্পাদক অধ্যাপক ইউসুফ আলী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা নেত্রী সালমা কবির, মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল মালেক আকন, ধুলাসার ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জলিল আকন, বালিয়াতলী ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির, ডালবুগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন সিকদার, নীলগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান বাবুল মিয়া, ধুলাসার ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোদাচ্ছের হাওলাদার, মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক তালুকদার সহ উপজেলা, মহিপুর থানা ও ধুলাসার ইউনিয়ন আওয়ামীলীগ সহ নেতাকর্মীরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!