কলাপাড়ায় যাত্রীবাহী বাস উল্টে সড়কের বাইরে | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়ায় যাত্রীবাহী বাস উল্টে সড়কের বাইরে

কলাপাড়ায় যাত্রীবাহী বাস উল্টে সড়কের বাইরে

চঞ্চল সাহা।। কুয়াকাটা-কলাপাড়া সড়কের শেখ জামাল সেতু সংলগ্ন পুরান মহিপুর নামক স্থানে ইমরান পরিবহনের (ঢাকা মেট্রো ব-১১-৬৮৭২) একটি যাত্রীবাহি বাস সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার বাইরে পড়ে যায়। এসময় অন্ততঃ ২০ জন যাত্রী আহত হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। বাসটি এসময় কুয়াকাটা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শী মো.বেল্লাল হোসেন জানান, বাসটি বেপরোয়া গতিতে রং সাইড থেকে অতিক্রমের সময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার বাইরে পড়ে যায়। এসময় যাত্রীদের আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে যাত্রীদের উদ্ধার করে।
অপর এক প্রত্যক্ষদর্শী মো.সোহেল জানান, ধারনা করা হচ্ছে, বাসটি ড্রাইভারের পরিবর্তে হেলপার দিয়ে চালিয়েছিল, যার ফলে রং সাইডে গাড়ী চালিয়েছে এবং দূর্ঘটনার শিকার হয়।

এদিকে, ঘটনার পরপরই চালক এবং হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়েছে। যাত্রীদের অধিকাংশ কুয়াকাটার যাত্রী বলে জানা গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!