শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে গলাচিপায় মানববন্ধন | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে গলাচিপায় মানববন্ধন

শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে গলাচিপায় মানববন্ধন

সঞ্জিব দাস, গলাচিপা।। সাভার আশুলিয়া হাজী ইউনুছ আলী স্কুল এন্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং নড়াইল মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করার প্রতিবাদে গলাচিপায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) বেলা ১১টায় গলাচিপা সরকারি কলেজের শিক্ষক পরিষদের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।

কলেজের সামনের সড়কে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ ও শিক্ষক পরিষদের সভাপতি মো. ফোরকান কবির, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও প্রভাষক আব্দুল ওহাব মিয়া, প্রভাষক সাইদুল ইসলাম মোল্লা। এছাড়াও মানববন্ধনে সহকারী অধ্যাপক সঞ্জীব কুমার বিশ্বাস, মো. লিয়াকত হোসেন শেখ ও মো. রোকনুজ্জামান খান, প্রভাষক মো. মনিরুল ইসলাম, মো. মহসিন, মো. জাহাঙ্গীর কবির, মো. নজরুল ইসলাম, তাপস কুমার কর্মকার, মো. মামুন, মনিরা আক্তার পলি, মোসা. রুমা বেগম, মো. ইয়াকুব হোসেন, পপি রানী সাহা, নার্গিস নাহার নিরু, মোসা. মরিয়ম, ঝন্টু দেবনাথ, গ্রন্থাগার মো. আবু হানিফ বিশ্বাস, শরীর চর্চা শিক্ষক আ. জলিল, কম্পিউটার প্রদর্শক শাওন পাল, অফিস সহকারী মো. লোকমান গাজীসহ কলেজের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা সাভারে ছাত্রের হাতে শিক্ষক হত্যা এবং নড়াইলে পুলিশের উপস্থিতিতে অধ্যক্ষকে লাঞ্ছিত করার জন্য পুলিশ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দকেই দায়ী করেছেন। শিক্ষকরা জাতির বিবেক। শিক্ষাঙ্গনে শৃঙ্খলা বজায় রাখতে এবং শিক্ষক হত্যা ও লাঞ্ছিত করার সাথে জড়িতদের অতিদ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সরকারের কাছে বক্তারা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!