’তরুন প্রজন্মই আগামী দিনে দেশ গড়ার কাজে আত্ম নিয়োগ করবে’-এমপি মহিব | আপন নিউজ

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা
’তরুন প্রজন্মই আগামী দিনে দেশ গড়ার কাজে আত্ম নিয়োগ করবে’-এমপি মহিব

’তরুন প্রজন্মই আগামী দিনে দেশ গড়ার কাজে আত্ম নিয়োগ করবে’-এমপি মহিব

বিশেষ প্রতিবেদন।। জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, পটুয়াখালী-৪ আসনের সাংসদ আলহাজ্ব অধ্যক্ষ মো: মহিবুর রহমান মহিব বলেছেন, ’তরুন প্রজন্মই আগামী দিনে দেশ গড়ার কাজে আত্ম নিয়োগ করবে। ভাষা আন্দোলন থেকে শুরু করে ৯০’র স্বৈর শাসকের পতনের মধ্য দিয়ে গনতন্ত্র পুন:রুদ্ধারে এদেশের তরুনরা অগ্রনী ভূমিকা পালন করেছে। তাই আগামী দিনে তরুন প্রজন্মকে সঠিক পথে পরিচালনা করে মেধাবী নেতৃত্ব সৃষ্টি করে ছাত্রলীগকে আরও সুসংগঠিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে ভূমিকা রাখতে হবে।’

সোমবার (১১ জুলাই) সন্ধ্যায় সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের সম্মিলিত শিক্ষার্থীদের আয়োজনে এইচএসসি ব্যাচ-২০২২ সমাপনী অনুষ্ঠান ও সকল বর্ষের শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মহিবুর এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুস সালাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ হাওলদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ ড. শহিদুল ইসলাম বিশ্বাস, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মো: মঞ্জুরুল আলম, দপ্তর সম্পাদক অধ্যাপক ইউসুফ আলী, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিনের সহ-সভাপতি মুরসালিন আহমেদ, যুবলীগ নেতা ভিপি জিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়ামিন আহমেদ, উপজেলা ছাত্রলীগের সম্পাদক আশিক তালুকদার, কলেজ শাখার সভাপতি আসাদুজ্জামান হিরন, সাধারণ সম্পাদক অমি গাজী প্রমূখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!