টাকা আত্মসাৎ মামলায় ফের জামিন চেয়েছেন ‘কুয়াকাটা হুজুর’ | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
টাকা আত্মসাৎ মামলায় ফের জামিন চেয়েছেন ‘কুয়াকাটা হুজুর’

টাকা আত্মসাৎ মামলায় ফের জামিন চেয়েছেন ‘কুয়াকাটা হুজুর’

পিরোজপুর।। এহসান গ্রুপের কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ মামলায় উচ্চ আদালত থেকে ৪২ দিনের জামিন শেষে আদালতে হাজির হয়ে পুনরায় আগাম জামিন চেয়েছেন কুয়াকাটা হুজুর হাফিজুর রহমান সিদ্দিকী।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে পিরোজপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দেন তিনি। এ সময় আদালতের বিচারক সাদেকুর রহমান আগামী ২৪ জুলাই তার জামিন শুনানির তারিখ ধার্য করেন।

উচ্চ আদালত থেকে নেওয়া তার ছয় সপ্তাহের জামিন বৃহস্পতিবার (২১ জুলাই) শেষ হবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি খান মো. আলাউদ্দিন এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এহসান গ্রুপের কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় করা মামলার আসামি হাফিজুর রহমানের নামে চারটি মামলা চলমান। তিনি উচ্চ আদালত থেকে ৪২ দিনের জামিনে আছেন।

বৃহস্পতিবার তার জামিনের সময়সীমা শেষ হবে। এজন্য ফের জামিন চেয়ে আবেদন করেন হাফিজুর রহমান। আদালত জামিন শুনানির জন্য ২৪ জুলাই দিন ধার্য করেছেন।

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে ১৭ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় এহসান গ্রুপের চেয়ারম্যান রাগিব আহসানসহ তার ভাইয়েরা বর্তমানে কারাগারে। এরই মধ্যে তাদের স্থাবর-অস্থাবর সব সম্পত্তি বাজেয়াপ্ত করে জেলা প্রশাসকের আওতায় রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!