দেশি পাট-৮ জাতের জনপ্রিয়করন শীর্ষক মাঠ দিবস | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২২ অপরাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
দেশি পাট-৮ জাতের জনপ্রিয়করন শীর্ষক মাঠ দিবস

দেশি পাট-৮ জাতের জনপ্রিয়করন শীর্ষক মাঠ দিবস

আপন নিউজ অফিস।। কলাপাড়ায় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত বিজেআরআই দেশি পাট-৮ জাতের জনপ্রিয়করন শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। জুট ফার্মিং সিস্টেম বিভাগ ও পাট গবেষণা উপকেন্দ্র কলাপাড়ার যৌথ আয়োজনে মঙ্গলবার কুয়াকাটার খাজুরায় অনুষ্ঠিত হয় এ মাঠ দিবস। পাট গবেষনা ইনস্টিটিউটের প্রধাান বৈজ্ঞামিক কর্মকর্তা ড. লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নাসির উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন পাট গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. একেএম শাহাদৎ হোসেন, পাট গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ শাহাদত হোসেন, কৃষি স¤প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক একেএম মহিউদ্দিন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পাট গবেষণা ইনস্টিটিউট কলাপাড়ার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা তপন কুমার।

এসময় বক্তারা বলেন, খরিপ-১ মৌসুমে জেলার উপকূলীয় এলাকায় অনেক জমি পতিত পরে থাকে। এসব জমিতে লবন সহিষ্ণু বিজেআরআই দেশি পাট-৮ জাতের চাষস করলে কৃষক লাভবান হবে। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কৃষখদের এ জাতের পাট চাষে সহযোগিতাসহ বীজ দিয়ে সহায়তা করছে। নিয়মিত মাঠ পর্যায়ে পরামর্শ দিচ্ছে।

পরে উপস্থিত কৃষকদের নিয়ে বিজেআরআই দেশি পাট-৮ জাতের বেশ কয়েকটি প্রদর্শনী প্লট পরিদর্শন করা হয়। মাঠ দিবসের এ কর্মশালায় প্রায় শতাধিক প্রান্তিক চাষী অংশগ্রহন করে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!