কলাপাড়ায় মোটরসাইকেলসহ চোর সিন্ডিকেটের চার সদস্য গ্রেফতার | আপন নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া হাসপাতালে জেনারেটর আছে, তেল নেই; আইপিএস আছে, ব্যাটারি নষ্ট “যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি
কলাপাড়ায় মোটরসাইকেলসহ চোর সিন্ডিকেটের চার সদস্য গ্রেফতার

কলাপাড়ায় মোটরসাইকেলসহ চোর সিন্ডিকেটের চার সদস্য গ্রেফতার

আপন নিউজ অফিস।। চোরাই মোটর সাইকেলসহ এই সিন্ডিকেটের চার সদস্যকে কলাপাড়া থানা পুলিশ গ্রেফতার করেছে।

এরা হচ্ছে সাদ্দাম গাজী, নাইম গাজী, রনি মৃধা ও তানজিল মুন্সী। সকলের বয়স ২০ থেকে ২২ বছর। ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও ফুটেজ থেকে এদের শনাক্ত করে পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে যার যার বাড়ি থেকে গ্রেফতার করে। এসময় সদ্য চুরি করা একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে।

কলাপাড়া থানার ওসি মোঃ জসীম জানান, এরা একটি গ্যাং, আন্তজেলা চোর সিন্ডিকেট গড়ে তুলে বিভিন্ন স্পটে মোটরসাইকেল চুরি করে আসছিল। সবশেষ ২৪ আগস্ট পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের এক কর্মচারী আবুল বাশারের একটি মোটরসাইকেল চুরি করে নেয়। যেটি উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, কলাপাড়া থানা পুলিশের উদ্যোগে পৌর শহর সহ ইউনিয়ন পর্যায়ে সিসি ক্যামেরা বসানোর ফলে চোরাই মোটর সাইকেলসহ ওই সিন্ডিকেটের চার সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে, এরআগে ফোর লাইন (রজপাড়া) হারিয়ে যাওয়া প্রায় ৮ লক্ষ টাকা সিসি ক্যামেরায় অটো ও চালককে সনাক্ত করে উদ্ধার করে পুলিশ।
এ সিসি ক্যামেরা বসানোর ফলে সুফল পেতে শুরু করেছে পৌর ও ইউনিয়নবাসী। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নাগরিক সমাজ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!